ধরুন আপনার অ্যাড টা ১০০ জন লোক দেখলো।
তাদের মধ্যে ৫ জনের আপনার অফারটা খুবই পছন্দ হয়েছে। ২ জন সাথে সাথেই কিনে ফেলল। কংগ্রাচুলেশন্স!
বাকি ৩ জন মাইনর কোন প্রব্লেম এর জন্যে এখনো কিনে নাই। যেমন, হয়তো বিকাশ একাউন্ট এ টাকা নাই, কোন কাজে ব্যস্ত ছিলো, লিঙ্ক হারিয়ে ফেলেছে ইত্যাদি। উফ!
তো এই রকম অডিয়েন্স যে কিনা আপনার প্রডাক্ট নিতে খুবই আগ্রহী কিন্তু এখনো নেয় নাই, এরা হলো ‘Most Aware’ – state of awareness এ আছে। এই রকম প্রসপেক্টকে বিক্রি করা পানির মত সহজ।
জাস্ট তার অসুবিধাটার সমাধান করে আরেকটা অ্যাড দিন। অলসতার জন্যে কিনে নাই? তাহলে একটা ডিস্কাউন্ট দিন যেটা শুধু আজকের জন্যে। এবার আর অলসতা করবেনা, বিকাশ একাউন্টে টাকার ও অভাব হবে না।
ঘরের পাশে পাওয়া যাচ্ছিলো না? তাহলে অ্যাড হবে এই প্রডাক্ট এর হোম ডেলিভারি সুবিধা নিয়ে। ইত্যাদি।
এই সহজ, বট্ম অফ দা ফানেল কাস্টমারগুলোকে আমরা অনেকেই মিস করি। বিগ মিসটেক।
অনেক সময় মেসেজে ব্যাক করে জাস্ট কেনার কথা মনে করিয়ে দিলেও এই প্রসপেক্টগুলো কনভার্ট হয়। জি এতই সহজ!
আচ্ছা, এই ৩ জনকে ধরলেন। এখনো আরো ৯৫ জন আছে যারা আগ্রহী না। তাদের কিভাবে ধরবেন? (সহজে বোঝানোর জন্যে ধরে নিচ্ছি এরা সবাই প্রসপেক্ট। আসলে যারা অ্যাড দেখে সবাইতো আর প্রসপেক্ট না।
এদের মধ্যে আপনার প্রডাক্টের প্রতি আকাঙ্ক্ষা বহুগুণে বাড়িয়ে দিতে হবে। এই ব্যাপারে পরবর্তী পোস্টে কথা বলবো।
